রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক / ৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ঘর থেকে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে চম্পা রানি দাস (৩৫) ও তাঁর চার বছরের মেয়ে হৃদি রানি দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

চম্পা রানি দাস ওই গ্রামের জুয়েলারি ব্যবসায়ী রতন দাসের স্ত্রী। তাঁদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ির একটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে তাঁদের এমন মৃত্যু হয়েছে, তা বুঝতে পারছেন না স্বজনরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মা ও মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি নিয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।


এই বিভাগের আরো খবর