শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ঢাকা টেস্ট

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ঢাকা টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া এই সিরিজের সূচি আগেই ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিদিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

সিরিজের প্রথম টেস্টে দর্শকদের জন্য বিনামূল্যে গ্যালারিতে প্রবেশ করে খেলা দেখার সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের নর্থ ও সাউথ গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনই এ সুযোগ থাকবে।তবে বিনামূল্যে প্রবেশের এই ব্যবস্থা গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক ও অন্যান্য ভিআইপি গ্যালারির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


এই বিভাগের আরো খবর