শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট / ৫ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সিলেট সীমান্তে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ

সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল বিওপির নিয়মিত টহল দল এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস ছাড়াও মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সোনপাপড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন ও সোয়েটার এবং অবৈধভাবে পাথর বহনকারী বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর