শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আগামী ২১ জানুয়ারি সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক রিপোর্ট / ৪২২ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
চেয়ারম্যান তারেক রহমান

আগামী ২১ জানুয়ারি সিলেট আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে। আগামী ২১ জানুয়ারি রাতে তিনি সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন।

সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের মধ্যমে নির্বাচনি প্রচার শুরু করা বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘ দিনের রেওয়াজ; বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন।বিএনপির নেতারা বলেছেন, আগামী ২২ জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরেই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনি সমাবেশ করবেন আলিয়া মাদ্রাসা মাঠে।দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।

“২২ জানুয়ারি প্রথমে তিনি হয়রত শাহজালাল (র.) এবং পরে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।”বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেটে থেকে প্রচারাভিযান শুরু করেন খালেদা জিয়াও।সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।


এই বিভাগের আরো খবর