শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

কানাইঘাটে পারিবারিক বিরোধে তরুণ খুন

প্রতিবেদক / ২১৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কানাইঘাটে পারিবারিক বিরোধে তরুণ খুন

কানাইঘাট উপজেলায় বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক তরুণ খুন হয়েছেন। নিহত নাবিল কানাইঘাট সরকারী কলেজের ছাত্র ও স্থানীয় ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী বলেন, ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কানাইঘাট থানার ওসি মোঃ আমিনুল ইসলাম ছুরিকাঘাতে নাবিল হত্যার তথ্য নিশ্চিত করে বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ইসলাম হোসেনের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল খুন হয়।

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত দুজনই একই বাড়ির বাসিন্দা। সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন ইসলাম।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।


এই বিভাগের আরো খবর