বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সিলেটে ‘ভাই ভাই’ হোটেলে ডিবির অভিযান: নারীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা

ডেস্ক / ৩৮০ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
সিলেটে ‘ভাই ভাই’ হোটেলে ডিবির অভিযান: নারীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা

সিলেটে ‘ভাই ভাই’ হোটেলে ডিবির অভিযান: নারীসহ ৭ জন আটক, হোটেল সিলগালা

‎সিলেট মহানগরীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ নারীসহ মোট ৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান শেষে অভিযুক্ত হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।

‎রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর লালাদিঘীর পাড় এলাকায় অবস্থিত ‘ভাই ভাই হোটেল’ এ এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে হানা দেয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ২ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করা হয়।

‎আটককৃত ব্যক্তিরা হলেন, সাদিয়া আক্তার প্রকাশ সোনিয়া (২৩) সাদিয়া আক্তার (২৮) ইয়াসমিন বেগম (২৮) লাভলী আক্তার বিউটি (২৭) জনুরা বেগম (২৬) মোনেম আহমেদ (৩০) ও মনির আহমেদ (৩৬)
‎পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যক্রম চলে আসছিল। অভিযানের পর হোটেলটি সিলগালা করে দিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।


এই বিভাগের আরো খবর