উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চাকরির সুযোগ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কুলাউড়া
মৌলভীবাজার । www.kulauramoulvibazar.gov.bd
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা-২০২১ অনুযায়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী অনুসরণপূর্বক আবেদনপত্র আহবান করা যাচ্ছে।
০১ । প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে । প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, জাতীয়তা, মোবাইল নং, পে-অর্ডাব/ব্যাংক ড্রাফট নম্বর ও তারিখ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি, কুলাউড়া বরাবর স্বহস্তে লিখিত আবেদন
করতে হবে ।
০২ । আবেদনপত্রের সাথে (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, (খ) জাতীয় পরিচয়পত্রের কপি, (গ) পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের কপি, (ঘ) প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি ছবি এবং (ঙ) অভিজ্ঞতা সনদপত্রের কপি দাখিল করতে হবে। দরখাস্তের সাথে ছবিসহ অন্যান্য সকল কাগজপত্র ১ম শ্রেণী সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে । আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক পিএলসি এর যে কোন শাখা হতে উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া সভাপতি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শিরোনামে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার যুক্ত করতে হবে (পেশ ইমাম পদের জন্য ৫০০/- মুয়াজ্জিন পদের জন্য ৩০০/- এবং খাদিম পদের জন্য ২০০/- টাকা)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র উপস্থাপন করতে হবে ।
০৩ । উপরোক্ত শর্তাধীনে আগ্রহী প্রার্থীকে আগামী ২২/০৬/২০২৬ খ্রি. হতে ২২/০৭/২০২৬খ্রি. রোজ রবিবার এর মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রক্ষিত বাক্সে মুখবন্ধ খামে আবেদনপত্র জমা দিতে হবে । ত্রুটিযুক্ত/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে । প্রার্থীকে খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম লিখতে হবে। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না । আগ্রহী প্রার্থীর বয়সসীমা ২২/০৬/২০২৬খ্রি. তারিখে পেশ ইমাম পদের জন্য ২৫-৪৫ বছর এবং মুয়াজ্জিন ও খাদিম পদের জন্য ১৮-৩৫ বছর হতে হবে । বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় । ০৪ । মৌলভীবাজার জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন ।
০৫ । লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না সরকারী/আধা- সরকারী/স্বায়ত্বশাসিত / বেসরকারী/এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব কর্তৃপক্ষের অনাপত্তিপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্রে ভূল বা মিথ্যা তথ্য প্রদান করলে নিয়োগের যেকোন পর্যায়ে নিয়োগ বাতিল হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
০৬ । নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর যোগ্যতার পরিপন্থি বলে বিবেচিত হবে । কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক/সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল এবং যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন ।
(সানজিদা আক্তার), উপজেলা নির্বাহী অফিসার
সভাপতি
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জনবল নিয়োগ কমিটি কুলাউড়া, মৌলভীবাজার
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
