বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সিলেটে হামে মৃত্যু বেড়ে ১৬০

মোঃ পাবেল আহমদ / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে চলতি বছর আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির নাম মিম তাহসিন নিজাম। তার বয়স ৪ মাস ২১ দিন। সে সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬০ জনের মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন রয়েছেন।এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। তবে এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।


এই বিভাগের আরো খবর