বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সিলেটের সীমান্তে ৫১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

ডেস্ক / ১৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটের সীমান্তে ৫১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেটের ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন কালাইরাগ, সংগ্রাম, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, সোনারহাট ও নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, পৃথক অভিযানে বিপুল পরিমাণ মহিষ, গরু, শাড়ি, মেহেদি, জিরা, চকলেট, কম্বল, সুপারি, বিস্কুট, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। একই সঙ্গে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকাও জব্দ করা হয়। জব্দ করা সব পণ্য ও নৌকার আনুমানিক সিজারমূল্য ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর