সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) হাম উপসর্গে সারাদেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ১,০০২ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ১৮৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।