বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

রণবীর-দীপিকার বেবি বাম্প ফটোশুট

ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
রণবীর-দীপিকার বেবি বাম্প ফটোশুট

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে এখন উৎসবের আমেজ। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সাথে জীবনের আরও এক আনন্দঘন মুহূর্ত ভাগ করে নিলেন এই জুটি। খুব শিগগিরই তাদের তিনজনের সংসারে যুক্ত হতে যাচ্ছে নতুন সদস্য; তিন থেকে চার হতে চলেছেন ‘দীপবীর’।

ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, ‘বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তান আসার সুখবরটি প্রথম আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন দীপিকা-রণবীর। এরপর দুয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিনে এই বিশেষ ক্যামেরাবন্দী অনুরাগীদের মন জয় করে নিয়েছে।


এই বিভাগের আরো খবর