মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সৌদি আরবের চার শহরে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ১২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
সৌদি আরবের চার শহরে হুথিদের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিস্তৃতি ঘটিয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এসব হামলায় ৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিভিন্ন তেল স্থাপনাতেও আগুন লাগার খবর পাওয়া গেছে। ই-পেপারসাবস্ক্রাইব করুন

হুথিরা জানিয়েছে, সৌদি ভূখণ্ডের গভীরে তারা বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। তাদের দাবি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে খামিস মুশাইতের একটি সৌদি বিমানঘাঁটি, আবহা, ইয়েমেন সীমান্তসংলগ্ন নাজরান এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী জাজানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জাজানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানির একটি বড় শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এসব এলাকায় অগ্নিকাণ্ডের কথা নিশ্চিত করেছে। আহত ৭৩ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানানো হয়েছে।ছয় মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবে এত বড় আকারের হামলা পরিস্থিতির উল্লেখযোগ্য বিস্তৃতি হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে সৌদি ভূখণ্ডে চালানো হামলাগুলোর মধ্যেও মঙ্গলবারের হামলা অন্যতম বড় বলে মনে করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর