বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

নিয়োগ দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

সিলেটের চাকরির খবর ডেস্ক / ২৯ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি
চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিয়োগ দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ নিম্নোক্ত বিভাগের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীকে career.sust.edu তে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে প্রথমে প্রোফাইল তৈরি করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে/সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনের সময় যেসব ডকুমেন্ট আপলোড করতে হবে:

(ক) সকল সনদপত্র/প্রশংসাপত্র ও ট্রান্সক্রিপ্ট বা মার্কসীট এর স্ক্যান করা পিডিএফ কপি (খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০/৩০০ পিক্সেল) (গ) চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (ঘ) উক্ত পদের জন্য ৬০০/= (ছয়শত) টাকার নির্ধারিত ফি (সব ধরণের চার্জ ব্যতিত অনলাইনে আবেদনের সময় পরিশোধ করতে হবে) (ঙ) জাতীয় পরিচয়পত্রের স্ক্যান করা পিডিএফ কপি কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদের স্ক্যান করা পিডিএফ কপি (চ) প্রার্থীর স্বাক্ষর (৩০০/৮০ পিক্সেল) (ছ) প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমানপত্র (জ) সকল প্রকাশনার কপি (ISI এবং Scopus indexing ছাড়া অন্য সব প্রকাশনার Turnitin রিপোর্ট)।

যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত:

যোগ্যতা ও অভিজ্ঞতার কপি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu থেকে ডাউনলোড করা যাবে অথবা career.sust.edu এ ‘বিস্তারিত দেখুন’ অপশনের নিচের ‘প্রকাশিত বিজ্ঞপ্তি’ অংশে পাওয়া যাবে। ভুল তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবেন না। সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন জমাদানের পর আর কোন ডকুমেন্ট অনলাইনে/অফলাইনে/সুরাসরি গ্রহণযোগ্য নয়।

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন


এই বিভাগের আরো খবর