মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

কক্সবাজারে দিনে-দুপুরে দু’দফায় ২০ যানবাহনে গণডাকাতি

ডেস্ক / ৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
কক্সবাজারে দিনে-দুপুরে দু'দফায় ২০ যানবাহনে গণডাকাতি

কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় দিন-দুপুরে সশস্ত্র ডাকাত দল তাণ্ডব চালিয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুরের মধ্যে একই স্থানে দুই দফায় অন্তত ১৫ থেকে ২০টি যানবাহনে হানা দিয়ে শতাধিক যাত্রীকে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতরা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে এবং পুনরায় দুপুর আড়াইটার দিকে মুখাবৃত ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত সড়কে গাছ ফেলে অটোরিকশা ও মোটরসাইকেলের গতিরোধ করে। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে মারধর ও লুটপাট চালায় তারা। এ সময় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে জীবন বাঁচান এক যাত্রী। ঘণ্টাব্যাপী এই তাণ্ডব চললেও সড়কে কোনো পুলিশি টহল ছিল না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

প্রতিবছর শীতকালে এই ব্যস্ত বাণিজ্য পথে ডাকাতের আনাগোনা বাড়লেও এবার মৌসুম শুরুর আগেই সড়কটিতে এমন গণডাকাতির ঘটনায় যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড়ি দুষ্কৃতকারী ও বনদস্যুরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর