বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আবারও পিএসজিতে আটকা পড়লো বার্সেলোনা

ডেস্ক / ১৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আবারও পিএসজিতে আটকা পড়লো বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে হারিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের দাপট বজায় রাখল বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুবার পিছিয়ে পড়েও বার্সেলোনা সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রোমাঞ্চকর লড়াই শেষে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে প্যারিসের ক্লাবটি। এর মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর মৌসুমের প্রথম হারের স্বাদ পেল হান্সি ফ্লিকের শিষ্যরা।

পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা রক্ষণে চাপ সৃষ্টি করে খেলে পিএসজি। ৩৮ মিনিটে দেজিরে দুয়ের দূরপাল্লার নিচু শটে লিড নেয় স্বাগতিকরা। বিরতির পর বার্সেলোনাকে সমতায় ফেরান তরুণ জাভি এসপার্ত, যা চ্যাম্পিয়ন্স লিগে তাঁর ক্যারিয়ারের প্রথম গোল। তবে ৭০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠিয়ে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুকাস এরনান্দেস।

ম্যাচের ৭৯ মিনিটে লামিন ইয়ামালের জাদুকরী পাস সাফোনভের মাথার ওপর দিয়ে জালে জড়ালে বার্সা আবারও ২-২ সমতায় ফিরেছিল। তবে বার্সেলোনার সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক মিনিটের ব্যবধানেই বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোরালো শটে ভিতিনিয়া পিএসজিকে আবারও ৩-২ গোলে এগিয়ে নেন।

ম্যাচের একেবারে শেষ দিকে আশরাফ হাকিমির পাস থেকে দারুণ এক টোকায় পিএসজির চতুর্থ গোলটি নিশ্চিত করেন ফাবিয়ান রুইস। ফলে ৪-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। চোটের কারণে পিএসজির উসমান দেম্বেলে, মার্কিনিওস ও কাভারাস্কেইয়া এবং বার্সেলোনার দানি ওলমো মাঠ ছাড়তে বাধ্য হন।


এই বিভাগের আরো খবর