বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শনিবারের সম্ভাব্য বিক্ষোভকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মাঠে নামানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ।মঙ্গলবার জাতীয় পরিষদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ‘সেন্তিনেল’ ইউনিটের সদস্যদের মোতায়েন করা হবে।

এতে পুলিশ ও জেন্ডার্মেরির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি মনোযোগ দিতে পারবেন।শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু।

তার অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে কাজে লাগিয়ে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো সহিংসতা উসকে দিয়েছে। এসব গোষ্ঠীকে প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর