বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, নতুন আক্রান্ত ৫৫০

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৯০০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৮ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে গেল ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

সেই হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। মৌসুম পেরোলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশজুড়ে।


এই বিভাগের আরো খবর