বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

রাতের আঁধারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা

ডেস্ক / ৮ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
রাতের আঁধারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে তুলে নেওয়ার চেষ্টা

ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন এক নারী পুলিশ সদস্য। থানার কাছেই তাঁর বাসা হওয়ায় প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে বাড়ির পথে এগোচ্ছিলেন তিনি। তবে বাসার কাছাকাছি পৌঁছাতেই বিপত্তি ঘটে। আগে থেকে ওত পেতে থাকা এক যুবক হঠাৎ তাঁর পথ আটকে মুখ চেপে ধরে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন ওই পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে আরেক যুবক অপেক্ষা করছিল বলেও জানান তিনি।

হঠাৎ এমন পরিস্থিতিতে প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও দ্রুত নিজেকে সামলে নেন ওই নারী। এরপর চিৎকার ও চেঁচামেচি শুরু করলে আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। তাঁর চিৎকার শুনে পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই যুবক।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুড়ীর হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত। তাঁর স্বামীও একই থানায় চাকরি করেন।

ওসি বলেন, রাত ৮টার দিকে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ ভবনের কাছাকাছি পৌঁছালে ওই নারী পুলিশ সদস্যের পথ আটকায় এক যুবক। তবে তাঁর চিৎকার-চেঁচামেচিতে অভিযুক্তদের পরিকল্পনা ব্যর্থ হয়।ঘটনায় জড়িত দুই যুবককে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।


এই বিভাগের আরো খবর