দেশজুড়ে গত গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ১ হাজার ১৯৪ জনের। এ নিয়ে হাম উপসর্গে নিয়ে মোট মৃত্যু সংখ্যা ১ হাজার ২৯৯ জনে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪১ জন রোগী এসেছে।
প্রতিবেদনে তথ্য অনুযাহী, গত এক দিনে ঢাকা বিভাগে ৬৩৮ জন, রাজশাহীতে ৪৩, সিলেটে ২২৯, চট্টগ্রামে ২৬৯ জন, বরিশালে ১০৬, ময়মনসিংহে ১১৪, খুলনায় ৮৪ এবং রংপুরে ৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বলা হয়েছে, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৯ হাজার ২০৭ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।