সিলেটের জাফলং ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
তারা জানায়, আলুবাগান থেকে জাফলং এলাকা পর্যন্ত রাস্তা উন্নয়নকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।