বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭

ডেস্ক রিপোর্ট / ২৪৮ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৯ আগস্ট, ২০২০
দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭

 

 

ডেস্ক :- দেশে নতুন করে ২ হাজার ৪৮৭ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি মোট ৮৫টি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ১৪টি এবং পরীক্ষা হয়েছে ১০ হাজার ৭৫৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি। ২৪ ঘণ্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৮৭ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত দুই লাখ ৫৭ হাজার ৬০০ জন।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

 

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর

 

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের

জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।

যোগাযোগের ঠিকানা

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১


এই বিভাগের আরো খবর