বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান দারাজ

ডেস্ক রিপোর্ট / ২৪১ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান দারাজ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড।

প্রতিষ্ঠানটিতে ‘টেরিটরি সেলস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম

টেরিটরি সেলস অফিসার।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর ন্যূনতম এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ আছে। তবে সেলস ও মার্কেটিং বিষয়ে ধারণা থাকতে হবে।

যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।

চাপ সামলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতা ও এমএস অফিসের কাজের আগ্রহ থাকতে হবে।

কর্মস্থল

সিলেটে,বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ফেনী, গাজীপুর, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন:-আলোচনা সাপেক্ষে।

আবেদন প্রক্রিয়া:-আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ:-৪ নভেম্বর, ২০২২।

সূত্র : বিডিজবস


এই বিভাগের আরো খবর