নিয়োগ দিচ্ছে জালালপুর উচ্চ বিদ্যালয়
জালালপুর উচ্চ বিদ্যালয়, ডাকঘর- জালালপুর, উপজেলা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর জন্য বিদ্যালয় ব্যবস্থাপনায় ০১ জন সহকারি শিক্ষক বি.এস.সি (গণিত), ০১ জন সহকারি শিক্ষক বি.এস.সি (রসায়ন/পদার্থ/জীব) ও ০১ জন কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত আবেদনপত্র বিদ্যালয়ের ই-মেইল ([email protected]) বা ডাকযোগে আগামী ০৭/০৮/২০২৬খ্রি: এর মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jalalpurhighschool.edu.bd) পাওয়া যাবে এবং মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র:দৈনিক সিলেটের ডাক