শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমার সিলামে ফের সংঘর্ষ, নিহত ১

ডেস্ক / ১৩ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
দক্ষিণ সুরমার সিলামে ফের সংঘর্ষ, নিহত ১

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দু’পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলামে মারামারির ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।

জানা গেছে যে, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একজন নিহতের তথ্য নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ঝামেলার মধ্যে আছি। পরে বিস্তারিত বলতে পারবো।উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।


এই বিভাগের আরো খবর