বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫৬ জন, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৬৩, বরিশালে ১৪০, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ২৬ এবং রংপুরে ১৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ২৫ হাজার ৬২৮ জনের হাম নিশ্চিত হয়েছে।এই সময়ে হামের উপসর্গে ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।এ ছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৮০ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।


এই বিভাগের আরো খবর