শর্তাবলি
০১। প্রধান শিক্ষক, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, শেখঘাট, সিলেট বরাবর আবেদন করতে হবে।
০২। আবেদনকারীকে আগামী ০১/১২/২০২৬ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন পত্র বিদ্যালয়ের অফিস কক্ষে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে পৌছাতে হবে।
০৩। আগ্রহী প্রার্থীগণ জীবন-বৃত্তান্ত সহ সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
০৪। প্রধান শিক্ষক পদের ক্ষেত্রে ১,০০০/- জুনিয়র শিক্ষক পদের ক্ষেত্রে ৬০০/= এবং শিক্ষা সহায়ক পদের ক্ষেত্রে ৩০০/= (অফেরতযোগ্য), ব্যাংক ড্রাফট সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় নামীয় সোনালী ব্যাংক, কোর্ট বিল্ডিং শাখা সিলেট শিরোনামে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ০৫। বিলম্বে আবেদন, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকে সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্তবলে বিবেচিত হবে।
০৬। আবেদনসমূহ যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ডাক/ই-মেইল এবং মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হবে।
০৭। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই।
(আবদুল্লাহ আল মামুন)
জেলা প্রশাসক, সিলেট ও সভাপতি সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়
শেখঘাট, সিলেট।
মোবাইলঃ ০১৭০৬-৩৫৩৫৬২, ইমেইল- [email protected]
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
