সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোডে একটি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা ও বাইকটি। ভারী যানের নিচে আটকে যাওয়া হালকা যানবাহন দুটির অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ, যদিও কারও প্রাণহানির খবর মেলেনি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডের লাউয়াই শাপলা গেট এলাকায় ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের বরাতে জানা যায়, হবিগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস দ্রুতগতিতে চলার সময় উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় দুটি যানই বাসের নিচে চাপা পড়ে বিধ্বস্ত হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
দুর্ঘটনার জেরে ওই ব্যস্ত সড়কে কিছুক্ষণ যানজট দেখা দেয়। স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার তৎপরতায় নামেন, পরে পুলিশ এসে পরিস্থিতি সামলে যান চলাচল স্বাভাবিক করে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত দুইজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।