রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৪৮ জন।রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জন। অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।

এর আগে, শনিবার হামে দেশে আটজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে ১ হাজার ১৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।


এই বিভাগের আরো খবর