শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

নিহত যুবদল নেতা জিলুর বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

ডেস্ক রিপোর্ট / ৩৬৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
নিহত যুবদল নেতা জিলুর বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

নিহত যুবদল নেতা জিলুর বাড়িতে
তারেক রহমানের ঈদ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় বিগত আন্দোলনে নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য শহীদ জিলু আহমদ দিলুর পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দিয়েছে সিলেট জেলা যুবদল।

শনিবার (৬ এপ্রিল) বিকাল ৩.০০ ঘটিকায় সিলেট জেলা যুবদল নেতৃবৃন্দ গোলাপগঞ্জ উপজেলা দক্ষিন মদনগৌরী গ্রামে মরহুম যুবদল নেতা শহীদ জিলু আহমদ দিলুর বাড়িতে এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ ,সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়সর হোসেন চৌধুরী, দক্ষিন সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফি আহমদ খান প্রমুখ সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, বিগত আন্দোলনে বিএনপি-ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সিলেট জেলা ও মহানগর যুবদলের পিকেটিং করাকালীন পুলিশের গাড়িচাপায় ও পুলিশি নির্যাতনে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য জিলু আহমদ দিলু নিহত হন ।


এই বিভাগের আরো খবর