কারাবন্দী যুবদল নেতা ফরহাদের বাড়িতে
খন্দকার আব্দুল মুক্তাদিরের ঈদ উপহার
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট -১ আসনের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারাবন্দী নেতাকর্মীদের খোঁজ-খবর নেওয়ার অংশ হিসাবে সিলেট মহানগর যুবদল নেতা ফরহাদ আহমদের বাড়িতে যান সিলেট
জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
এ সময় পরিবারের সার্বিক খোঁজ নেওয়া সহ কারাবন্দী ফরহাদের জন্য গৃহীত আইনি ব্যবস্থার বিস্তারিত জানানো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১১.০০ নগরীর কদমতলী এলাকায় যুবদল নেতা ফরহাদ আহমদের বাড়িতে এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক সহ সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।