বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিরতি পাম্পে আবারও আ গু ন

ডেস্ক রিপোর্ট / ৩৪৯ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৭ মে, ২০২৪
বিরতি পাম্পে আবারও আ গু ন

সিলেট নগরীর মিরাবাজারে একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নগরীর মিরাবাজারে বিরতী ফিলিং স্টেশনে একটি অ্যাম্বুল্যান্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে অ্যাম্বুল্যান্সে গ্যাস নেয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। এর পরপরই পাম্পে আগুন লেগে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বর একই গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬জন লোক নিহত হয়েছিলেন।

 


এই বিভাগের আরো খবর