সিলেটে বিশিষ্ট মোটর মেকানিক্স কানু পালের পরলোকগমন
সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন চালিবন্দর শাখার সিনিয়র সদস্য ও বিশিষ্ট রেডিয়েটর মেকানিক কানু পাল আর নেই। আজ ২২ জুন সোমবার সকালে সিলেট শহরের কদমতলীস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে প্রবীণ এই মেকানিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা মোটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন। সংগঠনের সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দসহ সকল শাখা কমিটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, কানু পালের মৃত্যুতে ইউনিয়ন একজন দক্ষ, নিবেদিতপ্রাণ ও প্রবীণ সদস্যকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়। মোটর মেকানিক অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।