বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

যুবদল নেতা বাবলা গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

ডেস্ক রিপোর্ট / ৩৬৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৯ মে, ২০২৪
যুবদল নেতা বাবলা গ্রেফতারে সিলেট জেলা ও মহানগর যুবদলের নিন্দা

সিলেট মহানগর যুবদল নেতা বাবলা আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল ।

১৯ মে (রবিবার) এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, সরকার বিরোধী মতাবলম্ভী নেতাকর্মীদের গ্রেপ্তার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়।

গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে যুবদল নেতা বাবলা সহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।


এই বিভাগের আরো খবর