রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

গোয়াইনঘাট উপজেলায় বড় ভাইয়ের রডের আঘাতে ভাই খু ন

ডেস্ক রিপোর্ট / ৩৩৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৫ জুন, ২০২৪
গোয়াইনঘাট উপজেলায় বড় ভাইয়ের রডের আঘাতে ভাই খু ন

গোয়াইনঘাট উপজেলায় বড় ভাইয়ের রডের আঘাতে ভাই খু ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ জুন) বিকলে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলী (৪৫) ঐ গ্রামের হোসেন আহমদের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই রুহুল আমিন পলাতক রয়েছেন। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মন্তাজ আলী জানান, সালুটিকর গোয়াইনঘাট সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন মিয়ার কিছু জমি ছিল। হোসেন মিয়ার ওই জমির মধ্যে দুই শতক জমি নিয়ে ইব্রাহীম ও রুহুল আমিনের মধ্যে বিরোধ ছিল। এরই সূত্র ধরে আজ বিকাল সাড়ে ৪ টায় বিরোধপূর্ণ জমির দুই ভাই তর্কে জড়িয়ে পড়েন। তর্কের এক পর্যায়ে রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো দিয়ে ইব্রাহীমের গলায় গাই দেন রুহুল আমিন। এতে ইব্রাহীমের প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয়রা ইব্রাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্েেসর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একদল পুলিশ প্রেরণ করে পরিস্থিতি স্বাভাবিক করেন।এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন, নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।


এই বিভাগের আরো খবর