শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে উম্মাহ আপিলের সদস্যরা

ডেস্ক রিপোর্ট / ৫৭৬ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করছে উম্মাহ আপিলের সদস্যরা

শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন
করছে উম্মাহ আপিলের সদস্যরা

বৈষম্য বিরোধী ছাত্র আদোলনে সরকার পতনের পর ৬ আগস্ট থেকে সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ট্রাফিক এর দায়িত্ব পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তাদের সাথে একাত্মতা পোষণ করে যোগ দিচ্ছেন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় উম্মাহ আপিল এর স্বেচ্ছাসেবকরা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে।

শুক্রবার নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দের মধ্যে দরগা গেইট এলাকায় দায়িত্ব পালন করে কিছু সদস্য। এদের মধ্যে রয়েছেন উম্মাহ আপিল এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল খালেক, টিম সদস্য মো. আতাউর রহমান, রেদুওয়ান করিম, ফয়সল আহমদ। এছাড়াও ভিডিও ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সদস্যবৃন্দরা দায়িত্ব পালন করেন।

এসময় উম্মাহ আপিল এর সদস্যরা সহিংসতা পরিহার করে আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি


এই বিভাগের আরো খবর