মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সুবিধাবঞ্চিত মানুষের পাশের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

ডেস্ক রিপোর্ট / ২১৬ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
সুবিধাবঞ্চিত মানুষের পাশের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের দল, শহীদ জিয়ার গড়া দল। তাই মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থমতো কাজ করে যাচ্ছে। অতীতে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। এই শীতে সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। তাই হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

তিনি গতকাল রাতে সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর নিজ উদ্যোগে ভাতালীয়স্থ তার বাড়িতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপি মানবিক দায়িত্ববোধ থেকে মানব কল্যাণে কাজ করে। বিএনপি মানবতাবাদী দল। বিএনপি যে অবস্থানেই থাকুক না কেন, সুখ-দুঃখে জনগণের পাশে থাকে । তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাসে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে। তাদের কথা চিন্তা করে তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি।

সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক রাজীব কুমার দে রাজু, সাবেক জেলা গণশিক্ষা বিষয় সম্পাদক হুমায়ুন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক আবুস সাঈদ মো. তায়েফ।

আরোও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, রেজাউল ইসলাম টুটুল, হোসেইনুর রহমান রিজভী, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বাবলা, আশিক নূর, হামিদুর রহমান সুমন, রিপন আহমদ, আব্দুর রহমান মতছির, এম এস হাসান, শাকিল আহমদ, আমিনুর রহমান রাবেল, সুহানুর রহমান খোকন, টিপু আহমদ প্রমুখ।


এই বিভাগের আরো খবর