চাকরি দিচ্ছে দি সিলেট খাজাঞ্চীবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
নিম্নলিখিত পদে নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে-
পদের নাম: অধ্যক্ষ
যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বি. এড ডিগ্রীধারীগণ অগ্রাধিকার পাবেন।
গ্রেড: ন্যূনতম দ্বিতীয় শ্রেণী / সিজিপিএ (২.৫/৪.০০), শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় শ্রেণী / বিভাগ গ্রহণযোগ্য নয়।
যে কোন স্বীকৃত উচ্চ-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে ১২বছরের প্রশাসনিক অভিজ্ঞতা অথবা কোন স্বীকৃত উচ্চ-মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা ইংরেজী মাধ্যম স্কুল এন্ড কলেজ অথবা সরকারী কলেজে ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
ন্যূনতম বয়সঃ ৪৫ বছর।
বেতনঃ আলোচনা সাপেক্ষে।
জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার প্রমাণপত্র, সিলেট খাজাঞ্চিবাড়ি
ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ও জেলা প্রশাসক, সিলেট বরাবর যে কোন তফসিলি ব্যাংক হতে ১০০০/= টাকার পে-অর্ডার/ব্যাংক
ড্রাফটসহ লিখিত আবেদনপত্র জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের শিক্ষা ও কল্যাণ শাখায় জমা দেয়ার আহ্বান করা যাচ্ছে।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১০/০২/২০২৫ইং।
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ
THE SYLHET KHAJANCHIBARI INTERNATIONAL SCHOOL & COLLEGE
Nayasarak, Sylhet-3100
Phone: Principal: 01309131086, 01715045824 (Mobile)
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন

সি/ চা/ খ/ নিজ