মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সিলেটে রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আটক ২

ডেস্ক রিপোর্ট / ৩৬২ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
সিলেটে রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আটক ২

সিলেটে রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ আটক ২

রয়েল এনফিল্ড, নামটা শুনলেই মোটরবাইকপ্রেমীদের মনে অন্যরকম এক শিহরণ জাগে। তারা চায় স্বপ্নের এ বাহনে চড়ে দূর-দূরান্ত ঘুরে বেড়াতে। কিন্তু সেই বাইকসহ যখন কেউ আটক হয়, সে খবর নিশ্চয় উদ্বেগ ও কৌতূহলের, তাই না? এবার তেমনই এক ঘটনা ঘটেছে সিলেটের সীমান্ত এলাকায়।

আনুমানিক ৪ লাখ টাকা বাজারমূল্যের একটি কালো রঙের রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ নাজিম আহমেদ ও শাহিদ আহমদ নামে দুইজন আটক হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টিলাগড় পুলিশ বক্সের টিএসআই মো. রিপন মিয়া এ তথ্য জানান।তিনি বলেন, সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল সিলেট শহরে বিক্রির উদ্দেশে নিয়ে আসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে একটি মোটরসাইকেল সিলেট শহরের দিকে আসলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে পুলিশ তাদেরকে আটক করেন।

তিনি আরও বলেন, জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের বাসিন্দা মো. কবিরের মাধ্যমে মোটরসাইকেলটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং সিলেট শহরে তা বিক্রির জন্য নেওয়া হচ্ছিল বলে আটক ব্যক্তিরা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।টিএসআই রিপন মিয়া বলেন, এ ঘটনায় শাহপরান থানায় মামলার পাশাপাশি আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর