মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সিসিকের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৩৪১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
সিসিকের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের নিরাপত্তা শাখার কর্মী আনসার আলীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে আনসার আলী বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিলেও কোনো কাজ করেননি।

শুধু তাই নয়, আনসার আলী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আত্মীয় পরিচয় দিয়ে নগরের বিভিন্ন স্থানে প্রভাব খাটান এবং নিজেকে সিসিকের সুপারভাইজার বলে দাবি করেন। এই পরিচয়ের জোরে তিনি ফুটপাতের হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করেন। হকারদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকার করলে তিনি হুমকি দেন এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়ার ভয় দেখান।

এদিকে, আনসার আলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলারও অভিযোগ রয়েছে। সঠিক সময়ে তিনি তার দায়িত্ব পালন করেন না, কিন্তু বেতন তোলার ক্ষেত্রে তিনি সময়মতো উপস্থিত থাকেন। তার এই অসদাচরণ ও দুর্নীতির কারণে সিটি কর্পোরেশন কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে। নগরবাসী দ্রুত তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।


এই বিভাগের আরো খবর