রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

সিলেটে তেমুখী এলাকা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২২৩ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট মহানগরের তেমুখী এলাকা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সিলেটে ড্রেন থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট মহানগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনে সড়কের পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কিংবা তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ড্রেনের ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে জালালাবাদ থানার এসআই আহসান উল্লাহ গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর