সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আহত অনেকের অবস্থা এখনো জটিল। অনেকে অন্ধ হয়ে গেছেন। অনেকের পা চলে গেছে। তারা হাঁটাচলা করতে পারবেন না। স্বাভাবিক জীবনযাপনও করতে পারবেন না। এই মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করছেন।
ছাত্র আন্দোলনে আহতের চিকিৎসার খোঁজ খবর নিতে এবং তাদের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আহতদের সহায়তায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এগিয়ে এসেছে।
তিনি রবিবার (২ ফেব্রুয়ারি) বিগত আন্দোলনে আহত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আছকর আলীকে দেখতে নগরীর নয়াসড়কস্থ একটি বেসরকারী হাসপাতালে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, মঞ্জুরুল হাসান মঞ্জু, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, সৈয়দ রহিম আলী রাসু, আলী হায়দার মজনু, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন, মতিউর রহমান শিমুল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাক্কাবির চৌধুরী সাকি প্রমুখ।