সিলেট জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
সিলেট জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ফাইনাল খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জনাব দেবজিৎ সিংহ প্রশাসক,জেলা পরিষদ, সিলেট এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেট।
প্রধান অতথি বক্তব্যে বলেন খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যারফলে কর্মক্ষেত্রে কাজের আগ্রহ বৃদ্ধি পায়। তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের কে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিনির্মানে সম্মিলিত ভাবে জেলা পরিষদের সকল কর্মকান্ড জনগণের দৌড় গড়ায় পৌঁছে দেওয়ার জন্য দক্ষতার সাথে কাজ করার আহবান জানান । অনুষ্ঠানে চ্যাম্পিয়ান দলের মোঃ তাইম ও মোঃ সাকিব; রানার আপ দল যায়হান ও মোঃ আহিদ আলী এবং ৩য় স্থান অর্জনকারী এ কে এম কামারুজ্জামান মাসুম ও মেসবাহ এর হাতে পুরস্কার তুলে দেন। বিগত বছরের চ্যাম্পিয়ান দল মোঃ ইমরান ও জনাব শংকর এবং রানার আপ দল মোঃ নাজিম উদ্দিন ও মোঃ মুরাদ এবং ৩য় স্থান অর্জনকারী বিরজিৎ সিংহ ও তানবীর এর হাতে পুরস্কার তুলে দেন। জেলা পরিষদের সিএ এ কে এম কামারুজ্জামান মাসুম এর পরিচালনায় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ, সিলেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ, সিলেট এর নির্বাহী কর্মকর্তা, জনাব অনুপমা দাস, পরিচালনা কমিটির পক্ষে মোঃ নাজিম উদ্দিন, হিসাব রক্ষক,জেলা পরিষদ,সিলেট। অন্যান্যের মধ্যে সর্বজনাব সূর্যসেন রায়, দেলওয়ার হোসেন জোয়ারদার, ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাশ, মোঃ জাফর হোসেন জালালী, জয়নাল আবেদীন, মোঃশামীম মিঞা, মৃত্যুঞ্জয় রায়, মোঃ হাফিজুর রহমান, মোঃ জহির উদ্দিন, বিরজিৎসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । টুর্নামেন্টে ০৮ (আট) টি দল অংশ গ্রহন করেন।