মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির বিশাল সমাবেশ ১৯ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট / ২৬৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট জেলা বিএনপির বিশাল সমাবেশ ১৯ ফেব্রুয়ারি

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী ১৯ ফেব্রুয়ারি বুধবার, রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপি, উপজেলা-পৌর বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ ব্যানারে মিছিলসহ যোগদানের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী।


এই বিভাগের আরো খবর