বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সিলেট নগরের ছয় থানায় বিএনপির আহ্বায়ক কমিটি

ডেস্ক রিপোর্ট / ৫৬৭ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট নগরের ছয় থানায় বিএনপির আহ্বায়ক কমিটি

সিলেট নগরের ছয় থানায় বিএনপির আহ্বায়ক কমিটি

সিলেট নগরের ৬টি থানা এলাকায় বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এই কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।থানাগুলো হলো- কোতোয়ালী, এয়ারপোর্ট, শাহপরাণ(রহ.), জালালাবাদ, দক্ষিণ সুরমা ও মোগলবাজার।

কোতোয়ালী থানা কমিটির আহ্বায়ক হলেন ওলিউর রহমান চৌধুরী সুহেল ও সদস্য সচিব সোয়েব আহমদ। বিমানবন্দর থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির সমসু ও সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা। শাহপরাণ থানা কমিটির আহ্বায়ক আব্দুল মুনিম ও সদস্য সচিব খোরশেদ আহমদ খুশু। জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক শহীদ আহমদ ও সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ। দক্ষিণ সুরমা থানা কমিটির আহ্বায়ক ডা. এনামুল হক ও সদস্য সচিব মকসুদ আহমদ এবং মোগলবাজার থানা কমিটির আহ্বায়ক আব্দুল হাসনাত ও সদস্য সচিব জামাল আহমদ।


এই বিভাগের আরো খবর