মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে!

ডেস্ক রিপোর্ট / ৩৫৯৭ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে!

শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে!

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টা থেকে পরদিন ১ মার্চ (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ থাকবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তরের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬ তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে। এ সময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে।

ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর