মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সিলেট উদয়ন স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ইং সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ১৩৯২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট উদয়ন স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ইং সম্পন্ন

সিলেট উদয়ন স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ইং সম্পন্ন

ভ্রমন বা শিক্ষা সফর মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে‌‌ । ভ্রমন মানুষের জীবনের ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে । জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ-অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। এটি শিক্ষা জীবনের একটি গুরুত্ব অঙ্গ।

সিলেট উদয়ন স্কুলের বার্ষিক শিক্ষা সফর ২০২৫ইং সম্পন্ন

সিলেট উদয়ন স্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। স্কুলের মান্যবর প্রধান শিক্ষক জনাব মো হাবিবুর রহমান , সহকারী প্রধান শিক্ষিকা জনাব কাওসার খানম , সহকারী শিক্ষক/ শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের নিয়ে ছিলো আমাদের আয়োজন।চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ‘বধ্যভূমি ৭১’ ও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ‘গল্ফ ক্লাবে’ ছিল আমাদের সফর।


এই বিভাগের আরো খবর