বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট কর্তৃক পরিচালিত “পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) হাই স্কুল” সিলেট এর জন্য নিম্নবর্ণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নাম
সহকারী প্রধান শিক্ষক
পদের ধরন ও সংখ্যা
এমপিওভুক্ত (শূন্যপদ) ০১
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রী/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/ সমমান গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা
মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক/নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী শিক্ষক হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জাতীয় বেতন স্কেল ও গ্রেড
গ্রেড-০৮ ২৩,০০০-৫৫,৪৭০/-
আবেদনের শর্তাবলী:
১। সভাপতি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল, বাগবাড়ী সিলেট এর বরাবরে আবেদন এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল, বাগবাড়ী, সিলেট এর অনুকূলে ২০০০ (দুই হাজার) টাকা ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদনপত্র, বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের (সকাল ১০টা থেকে বিকেল ৫টা) মধ্যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল, বাগবাড়ী, সিলেট অফিসে পৌঁছাতে হবে।
২। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্যতোলা ২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
৩। নিয়োগ পরীক্ষার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪। কর্তৃপক্ষ উপরোক্ত শর্তাবলীর যে কোন অংশ সংশোধন/সংযোজনের অধিকার সংরক্ষণ করেন এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল করার ক্ষমতা রাখেন।
সভাপতি
পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল বাগবাড়ী, সিলেট।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন
