মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট / ১৭৬ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ১২ মার্চ, ২০২৫
শহীদ মিনারে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বুধবার সকাল ১১টার দিকে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এসময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজসহ বিভিন্ন কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর