মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সিলেটে পুলিশের খাঁচায় ১৩ ছিনতাইকারী

ডেস্ক রিপোর্ট / ২৩৫ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
সিলেটে পুলিশের খাঁচায় ১৩ ছিনতাইকারী

সিলেট মহানগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকালে সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল করিম হীরা (৪৬), মো. রুবেল মিয়া (২৫), মো. সাহেদ হোসেন (২০), বাবলু আহমদ (২৫), মো. জাকির হোসেন (৩৩), রিপন মিয়া (৩১), শরিফ আহমদ (৩২), ইমরান আহমদ দুলাল (৩০), হাবিল আহমদ (২৮), রফিকুল ইসলাম (১৯), মো. ফারুক মিয়া (৩৫), মো: শুয়েব আহমদ (২৯) ও রুবেল আহমদ (২৭)।

সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে উল্লেখিত গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর