রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সিলেটে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

ডেস্ক রিপোর্ট / ২২৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
সিলেটে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে জামায়াতের ঈদ উপহার প্রদান

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

রোববার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়া গ্রামের ৫ই আগস্ট পুলিশের গুলিতে নিহত পংকজ কুমার করের বাবা নিখিল কুমার করের হাতে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদানকালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। এদেশে গণহত্যাকারী নৃশংস আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, ২৬নং ওয়ার্ড সভাপতি এস এম মুসা, ২৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ, ২৬নং ওয়ার্ড সেক্রেটারী আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারী মাহবুব আহমদ, ঝালোপাড়া ইউনিট সভাপতি মাতাব আহমদ, ভার্থখলা ইউনিট সভাপতি জামিল আহমদ, কামরুল ইসলাম ও পল্লব কুমার কর প্রমূখ।


এই বিভাগের আরো খবর